গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং ক্যারিয়ার । What is Graphics Design? Outsourcing Career in Graphics Design

 গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং ক্যারিয়ার । What is Graphics Design? Outsourcing Career in Graphics Design

   আমরা টিভিতে বিজ্ঞাপন দেখি, চলতে ফিরতে বিভিন্ন ব্যানার পোস্টার বা কোনো দেয়ালে অথবা রাস্তাঘাটে অনেক ধরনের চিত্রকর্ম, নকশা দেখতে পাই। কেউবা বাড়িতে বসে মনের মাধুরী মিশিয়ে কাগজে কিছু এঁকে থাকেন। অনেক ছোট ছোট ছেলেমেয়ে বা শিক্ষার্থীরাও সুন্দর সুন্দর দৃশ্যকল্প এঁকে থাকে। মূলতঃ এটাকেই গ্রাফিক্স (graphics) বলা হয়। আর এ সব কিছু মিলেই হচ্ছে পরিচিত শব্দ গ্রাফিক্স ডিজাইন (graphics design)। বিশেষ করে যারা কম্পিউটারে কাজের সাথে জড়িত, তারা এ সম্পর্কে বেশি জানে বা বোঝে। গ্রাফিক্স ডিজাইন (graphics design) একটি সম্মানজনক পেশার নাম। সাথে অবশ্যই বেশি আয়ের রাস্তাও বটে। বর্তমানে আউটসোর্সিং –এ অন্যতম চাহিদার নাম গ্রাফিক্স ডিজাইন (graphics design)। চড়া দামে যেসব ফ্রিল্যান্সার নিতে হয় তাদের মধ্যে গ্রাফিক্স ডিজাইনার অন্যতম। 

গ্রাফিক্স ডিজাইন কি ? (What is Graphic Design?) : 

ব্যকরণিক ভাষায়, গ্রাফিক্স ডিজাইন (graphics design)  হল, একটি সদৃশ মাধ্যম যার দ্বারা কোনো পৃষ্ঠের উপরে কিছু ছবি বা নকশা আঁকাকে বোঝায়। অবশ্যই এই নকশা বা ছবি দ্বারা নির্দিষ্ট কোনো মনের ভাব প্রকাশ পেতে হবে। যখন কোনো কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স করা হয় তখন তাকে কম্পিউটার গ্রাফিক্স বলে। কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের সফ্টওয়্যার ব্যবহার করে খুব সহজেই কম্পিউটার গ্রাফিক্স করা যায়। যেগুলো খুবই আকর্ষণীয় হয়ে থাকে। গ্রাফিক্স ডিজাইনিং (graphics design) এর মাধ্যমে একজন ব্যক্তি তাঁর ইচ্ছানুযায়ী যেকোনো ডিজাইন, পোস্টার, ব্রাউচার, ফ্লাইয়ার, ওয়েব সাইট, বিজনেস কার্ড, লোগো, বইয়ের প্রচ্ছদ, টি-শার্ট ইত্যাদির নকশা ডিজাইন করতে পারে বা করে থাকে। গ্রাফিক্স ডিজাইনের (graphics design) উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে- ডায়াগ্রাম, ড্রয়িং, লাইন আর্ট, ফটোগ্রাফ, নকশা, ম্যাপ, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অথবা অন্যান্য ছবি সংশ্লিষ্ট বিষয়। 

গ্রাফিক্স ডিজাইনে (graphics design) আউটসোর্সিং ক্যারিয়ার : 

প্রথমেই জেনে নিব, একজন গ্রাফিক্স ডিজাইনার ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয়ে করে: 

একদম যারা নতুন, তারা ঘন্টা প্রতি ১০-২০ ডলার রেটে কাজ পেয়ে থাকে। অবশ্যই নতুন আর অভিজ্ঞতাদের পার্থক্য বোঝেন। কাজ করে আপনি যাদ ১বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবে নিশ্চিন্তে ঘন্টা প্রতি ২৫-৬০ ডলারের কাজ পেয়ে যাবেন। আর কত আয় করবেন এটা আপনার ইচ্ছা, আপনি বেশি পরিশ্রম করলে বেশি আয় হবে আর কম করলে কম। তবে একজন গ্রাফিক্স ডিজাইনার (graphics designer) মোটামুটি শ্রম দিলেও মাসে ৩০,০০০ থেকে ৫০,০০০ হাজার আয় করতে পারেন। বাংলাদেশে অনেক গ্রাফিক্স ডিজাইনার (graphics designer) ফ্রিল্যান্সার রয়েছে যাদের মাসিক আয় ১,০০,০০০ টাকার উপরে। 

গ্রাফিক্স ডিজাইন কাজ কোথায় কোথায় পাবেন : 

  • আউটসোর্সিং মার্কেটপ্লেসে 
  • বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস 
  • প্রিন্টিং ও ডিজাইন প্রতিষ্ঠান 
  • বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান 
  • ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান 
  • প্রিন্টিং এবং ডিজাইন প্রতিষ্ঠান
  • পত্রিকা/ ম্যাগাজিন বা প্রকাশনা প্রতিষ্ঠান 

গ্রাফিক্স ডিজাইন (graphics design) কীভাবে শিখবেন তার কয়েকটি উপায় :

আপনি বিভিন্ন মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনিং (graphics design) শিখতে পারেন। তবে নিচে উল্লেখিত মাধ্যমগুলো আপনার জন্য সহজ হবে বলে মনে করছি।


১। শিক্ষা প্রতিষ্ঠান থেকে : যাচাই বাচাই করে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনিং (graphics design) শেখায় ভাল মানের এমন প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন। তবে আমাদের দেশে সাধারনত ভাল মানের প্রশিক্ষকের খুব অভাব। টাকা ইনকামের জন্য ভুলভাল শিখিয়ে থাকে। দেশে প্রায় শতকরা ৮৫ ভাগ প্রতিষ্ঠানই ভাল মানের না। তাই শেখার আগে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ফেইসবুক, লিংকডইনসহ বিভিন্ন মাধ্যমে তাদের প্রোফাইল ও তথ্য ঘেটে দেখে নিবেন। ঐই প্রতিষ্ঠান থেকে শিখছে বা শিখেছে এমন শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মান সম্পর্কে জেনে নিবেন।


২। পেশাদার গ্রাফিক্স ডিজাইনার থেকে : আউটসোর্সিং পেশায় যিনি কাজ করছেন, যেমন : আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কমসহ যে কোন ভাল মার্কেটপ্লেসে কাজ করছে এমন ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখে সিলেক্ট করে নিন। অথবা, দেশীয় ভাল কোনো প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইনার (graphics designer) হিসেবে বেশ কিছুদিন কাজ করছে, এমন ব্যক্তির কাছ থেকেও শিখে নিতে পারেন। কারণ পেশাদার ব্যক্তির কাছ থেকে শিখলে ঠকবেন না। 


৩। টিউটোরিয়াল দেখে : বর্তমানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে টিউটোরিয়াল দেখে গ্রাফিক্স শেখা। বিভিন্ন মাধ্যমে হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল বা ওয়েবসাইটে লেখা দেখে অনায়াসে শিখে নিতে পারেন অল্প খরচে বা কোনো খরচ ছাড়াই। এর মধ্যে ইউটিউব অন্যতম। তবে আপনাকে স্মার্ট হতে হবে। গুগল সার্চ সম্বন্ধে জানতে হবে। অবশ্য এগুলো কোনো ব্যাপার না। কয়েকবার চেষ্টা করলেই হাতের নাগালে চলে আসবে। গ্রাফিক্স ডিজাইন (graphics design)  লিখে সার্চ দিলেই হাজার হাজার সোর্স পেয়ে যাবেন। এর মধ্যে যেগুলো পর্বভিত্তিক শেখায়, সেইগুলো থেকে শিখুন, সহজ হবে। আপনি অ্যাডোব ফটোসপ বা ইলেস্ট্রেটর যে কোনো একটি শিখতে পারেন আবার উভয়ই শিখে নিতে পারেন। জানা ভাল, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য বিদ্যমান। কী ধরনের পার্থক্য আছে সেটাও টিউটোরিয়াল দেখে জেনে নিন। 


আপনি যদি নিজেকে ভাল একজন গ্রাফিক্স ডিজাইনার (graphics designer) হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে লেগে পড়ুন, একদম সহজ। আমি প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষা না নিয়েই বিভিন্ন অভিজ্ঞজনের কাছ থেকে জেনে এবং বিভিন্ন মাধ্যমে টিউটোরিয়াল দেখে দেখে আইসিটির প্রায় ধরনের কাজেই পারদর্শী হয়ে উঠেছি। সো, শংকিত না হয়ে শুরু করুন, একদম সিম্পল আর ইজি।

গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে আপনাকে যে সকল দিকে যত্নবান হতে হবে : 

        ১। কাজের প্রতি শতভাগ আগ্রহী থাকতে হবে। 

        ২। আমি করবই বা করেই ছাড়ব, এই মনোভাব থাকতে হবে। 

        ৩। কঠিন যতই মনে হোক ঠান্ডা মাথায় বিভিন্ন সোর্স থেকে সমাধানের চেষ্টা  থাকতে হবে। 

        ৪। কোনোরকম কাজ না শিখে সবচেয়ে ভাল শেখার আগ্রহ থাকতে হবে। 

        ৫। সময় একটু বেশি লাগলেও অল্প কাজ শিখে ইনকাম করার মানসিকতা পরিহার করতে হবে। 

        ৬। ভাল ভাল সোসাল মিডিয়াতে প্রোফইল তৈরি করে নিজেকে মার্কেটিং করতে হবে। 

        ৭। সবসময় নিজেকে আপ টু ডেট রাখতে হবে। 

        ৮। ভাল ভাল গ্রাফিক্স ডিজাইনাদের অনুসরণ করতে হবে। 

        ৯। নিজের কাজের স্যাম্পল বা পোর্টফলিও রেডি রাখতে হবে। 

        ১০। বায়ারদের সাথে ম্যাসেজিং করার মতো ইংরেজি বুঝতে হবে। 


সবশেষে, গ্রাফিক্স ডিজাইনারদের (graphics design) জন্য ভাল মানের কিছু আউটসোর্সিং মার্কেটপ্লেসের নাম দিয়ে রাখলাম :

www.upwork.com 

www.freelancer.com 

www.peopleperhour.com 

www.guru.com 

www.fiverr.com 

www.graphicriver.net 

www.creativrmarket.com 

www.designcrowd.com 

www.codegrape.com 

www.99design.com 

বশেষে বলব, যারা একটা নিশ্চিত আধুনিক ভবিষ্যৎ গড়তে চান এবং আাঁকাআঁকির ঝোক রয়েছে, তারা দেরি না করে গ্রাফিক্স ডিজাইন (graphics design) শেখা শুরু করে দিন। 

ধন্যবাদ  ব্লগ –এর সাথে থাকার জন্য। যে কোনো প্রশ্ন কমেন্টে জানান, সমাধান পেয়ে যাবেন দ্রুত। ভাল থাকুন, অন্যকে জানার জন্য শেয়ার করুন এবং পরামর্শ ও মন্তব্য লিখে রাখুন।

আশা রাখছি “ গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং ক্যারিয়ার । What is Graphics Design? Outsourcing Career in Graphics Design লেখাটি দ্বারা উপকৃত হতে পেরেছেন।




No comments

Theme images by Blogger. Powered by Blogger.