[DBBL] Nexuspay একাউন্ট খোলা এবং কার্ড এড যেভাবে করবেন।

 


আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন

আজকের পোস্টের বিষয় হচ্ছে নেক্সাস পে- Nexuspay

DBBL NexusPay কি?
কি কি সুবিধা অসুবিধা পাবেন?
কিভাবে অ্যাকাউন্ট খুলবেন?
কিভাবে কার্ড বা রকেট একাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন?
কিভাবে ব্যবহার করবেন?

Note:আমার ফোনে পূর্ব থেকে Nexuspay ইনস্টল করা এবং কার্ড এড করা আছে।তাই নিজের ফোনের স্কিনসর্ট দিয়ে দেখাতে পারলাম না,তাছাড়া Nexuspay এপ এ অনেক জায়গায় স্কিনসর্ট নেয়া যায় না।সব স্কিনসর্ট গুগল এবং ফেসবুক থেকে সংগ্রহ করা,এবং কিছু কিছু স্কিনসর্ট নেয়া যায়নি। তারপর ও কারো সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করবেন।

Nexus Pay কি?

NexusPay হল Dutch Bangla Bank Limited (DBBL) ব্যাংকের এর একটি সার্ভিস বা এপ্লিকেশন  যেখানে এ ব্যাংকের সকল কার্ড এর সকল সার্ভিস এই NexusPay App মাধ্যমে উপভোগ করতে পারবেন।

NexusPay এর সুবিধা ও সার্ভিসঃ
সেন্ড মানি(Send money),রিকোয়েস্ট মানি(Request Money), মোবাইল রিচার্জ(Mobile Recharge), ব্যাংক ট্রান্সফার (DBBL& Roket), অনলাইন কেনাকাটা (Ecommarce),Vehicle Management, ব্যালেন্স দেখা,মিনি স্টেটমেন্ট
যে কোন বিল পরিশোধ সব কিছু করতে পারবেন শুধু একটি এপ দিয়ে।



বিশেষ সুবিধা:

১)আপনার একাধিক কার্ড থাকলে এখানে ডাউনলোড করে যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন।

২)এখন পর্যন্ত ১০,০০০ এর বেশি Shopping Website এ Nexus Pay থেকে পেমেন্ট গ্রহন করে।অনেক সময় Nexuspay দিয়ে পেমেন্ট এ ২০% ক্যাশব্যাক দেয় যা বর্তমানে চলতেছে এবং নিজ নম্বরে রিচার্জে ৫% ক্যাশব্যাক পাবেন
৩) Virtual card নম্বর, CVV code পাবেন অনলাইনে পেমেন্ট করার জন্য।কোনো 2FA দরকার হবে না।

Nexuspay এর অসুবিধা সমূহঃ

১)ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন শুধু মাত্র ডাচ্ বাংলার নিজের অন্য কোনো একাউন্ট বা অন্যের একাউন্ট বা কার্ড বা রকেট নম্বরে। ডাচ্ বাংলা ব্যতীত অন্য কোনো ব্যাংকে পারবেন না।তবে নতুন ফিচার এড হচ্ছে বলে শুনছি

২)পেমেন্ট করলে যে ক্যাশব্যাক পাবেন তা Loyality card এ জমা হয় যা দিয়ে শুধু রিচার্জ,অনলাইন পেমেন্ট করা যায়।
৩)সব অপশনে স্কিনসর্ট নেয়া যায় না যদিও এটা নিরাপত্তার জন্য ই।

কিভাবে একাউন্ট করবেনঃ

১)প্রথমে প্লে স্টোর থেকে Nexuspay এপটি ডাউনলোড করুন।

২)এপে ডুকে Register এ ক্লিক করবেন,
 
তারপর Mobile number, Operator Select, PIN দিয়ে Register এ ক্লিক করলে একটি OTP কোড যাবে যা অটো প্রসেস নিবে।
[অবশ্যই যে সিম দিয়ে রেজিস্টার করবেন সে সিম ফোনে লাগানো থাকতে হবে ]
৩)Account Verification : নতুন একাউন্ট করলে বা ফোন রিসেটের পর বা নতুন মোবাইলে লগিন করলে এই রকম দেখাবে। প্রথমে এপে এই অপশনে আসবেন,তারপর আপনার রেজিস্টারকৃত সিম থেকে ১৬২১৬/16216 এ ফোন দিবেন।তবে এপ থেকে বের হবেন না, দরকারে মিনিমাইজ করুন বা সিম খুলে অন্য ফোনে লাগান।ফোন দিয়ে বাংলা নির্বাচন করে 0 প্রেস করে কেয়ারে বলুন যে আপনার নেক্সাস পে এপে এপ্রভুভাল লাগবে।তারপর কেয়ার থেকে কিছু তথ্য চাইবে, যা দিলে আপনাকে বলবে চেক করতে।আপনি চেক স্টাটাস এ ক্লিক করলে লগিন হবে।

কার্ড বা রকেট যেভাবে এড করবেন:

১)এপে ডুকলে বাম পাশে উপরে কোনায় ৩ টা দাগ পাবেন,ক্লিক করলে এড কার্ড এ ক্লিক করবেন।

২)তারপর যে ধরনের কার্ড বা রকেট একাউন্ট করবেন তা সিলেক্ট করে Next দিন

৩)তারপরের অপশনে কি কি লাগবে দেখতে পাবেন।

 

★যার নামে একাউন্ট/কার্ড তার পুরো নাম
★কার্ড নম্বর
★কার্ডের পিন

★রেজিস্টার ফোন নম্বর যেটায় ওটিপি যাবে।

৪)তারপরের অপশনে কার্ড হোল্ডার নেম,কার্ড নস্বর আর পিন দিন।Next দিলে আপনার ফোনে ওটিপি যাবে যা বসালে কার্ড এড হয়ে যাবে।
sorry for screenshort

ব্যালেন্সে ৫-১০ টাকা রাখতে হবে।কার্ড এড করতে ১ টাকা ডেবিট ক্রেডিট হয়।
 এছাড়াও ইদানিং সিকিউরিটির জন্য সরাসরি পার্মিশন এলাও করে না। এক্ষেত্রে হেল্প লাইনে কল করে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য দিয়ে পার্মিশন নিতে হয়।


No comments

Theme images by Blogger. Powered by Blogger.