রকেট একাউন্ট খোলার নিয়ম | রকেট মোবাইল ব্যাংকিং সম্পর্কে সকল তথ্য


 

  কিভাবে রকেট একাউন্ট অনলাইনে খোলা হয়। রকেট একাউন্ট খোলার পদ্ধতি। রকেট একাউন্ট এর সুবিধা। রকেট একাউন্ট অনলাইনে খোলার নিয়ম। 


এজেন্ট এর কাছে গিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম
এজেন্ট এর কাছে গিয়ে রকেট একাউন্ট খোলার জন্য যিনি একাউন্ট খুলবে তিনি, যেই সিম দিয়ে একাউন্ট খুলবে সেই সিম, যার নামে একাউন্ট খোলা হবে তার ভোটার আইডি কার্ড  নিয়ে এজেন্ট এর কাছে চলে গেলে একাউন্ট খুলে দিবে। একাউন্ট খোলার সময় যার নামে একাউন্ট খোলা হবে সে  সরাসরি উপস্থত থাকতে হবে৷

অনলাইনে রকেট একাউন্ট খোলার পদ্ধতি 
    

অনলাইনে রকেট একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের মধ্যে রকেটের অফিসিয়াল অ্যাপস টি ডাউনলোড করে নিন। রকেট এর অফিসিয়াল অ্যাপসটি প্লে স্টোর এবং অ্যাপ স্টোর এর মধ্যে পাওয়া যাচ্ছে। রকেটের অ্যাপসটি ইন্সটল করার পরে এর মধ্যে আপনার মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করুন। নিবন্ধন করার সময় DBBL এর সিস্টেম থেকে IVR কল দেওয়া হবে আপনাকে কলটি রিসিভ করুন এবং নির্দেশনা অনুযায়ী চার ডিজিটের পিন নাম্বার দিন তারপর এসএমএস এর মাধ্যমে ৬ ডিজিটের নিরাপত্তা কোড দেয়া হবে নিরাপত্তা কোডটি টাইপ করুন এবং সাথে নিরাপত্তা পিন টাইপ করুন তারপর যাচাই করুন বাটনে ক্লিক করুন। লগইন করা হয়ে গেলে নিবন্ধন সম্পূর্ণ করতে "নিবন্ধন সম্পন্ন করুন" বাটন ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। তিনটি ধাপে নিবন্ধন সম্পূর্ণ করার জন্য পরবর্তী বাটনে ট্যাপ করুন। 

ধাপ ১. এনআইডি কার্ডের ছবি তুলুন উভয় পাশের। ছবি তুলার সময় এনআইডি কার্ডের নাম এবং নম্বর যেন ক্লিয়ার দেখা যায় এই দিকে খেয়াল রাখবেন। ন্যাশনাল আইডি কার্ড কোন টেবিল অথবা সাদা খাতার মধ্যে রেখে ছবি তুলবেন। আপনার ছবি নিশ্চিত করুন তারপর নেক্সট বাটনে ট্যাপ করুন।

ধাপ ২. আপনার সকল তথ্য সঠিক আছে কিনা তা যাচাই করুন। আপনার নাম, ন্যাশনাল আইডি নাম্বার, জন্মতারিখ সঠিক আছে কিনা যাচাই করুন। যাচাই করার পর নিশ্চিত করুন। 

ধাপ ৩. সর্বশেষ ধাপটি মনোযোগ সহকারে পড়ুন এবং নেক্সট স্টেপে যান, আপনার লাইভ ফটো তুলুন।
সবকিছু ঠিকঠাক ভাবে করা হলে আপনার রেজিস্ট্রেশন কি কনফার্ম করুন। সবকিছু ঠিকঠাক থাকলে রকেট আপনাকে একটি কনফার্মেশন মেসেজ পাঠাবে এবং তারপর নিশ্চিত হবে আপনার একাউন্ট খোলা হয়েছে।
 
রকেট এর একাউন্ট দেখার নিয়ম

রকেট এর মধ্যে একাউন্ট দেখার জন্য রকেট অ্যাপ সবচেয়ে ভালো উপায়। তাছাড়া *322# ডায়াল করে রকেটের ব্যালেন্স চেক করা যায়। রকেট এর একাউন্ট ব্যালেন্স দেখার জন্য রকেটের অ্যাপস সবচেয়ে ভালো উপায় কারন এর মধ্যে শুধু ট্যাপ করলেই ব্যালেন্স কত রয়েছে তা দেখিয়ে দেয়। তবে যারা নরমাল মোবাইল চালান তারা *322# ডায়াল করে আপনার একাউন্ট এর সকল ইনফরমেশন দেখতে পারবেন। 

তাছাড়া রকেট এর যেকোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে কল দিন। রকেট এর কাস্টমার কেয়ার নাম্বার ১৬২১৬ ।

No comments

Theme images by Blogger. Powered by Blogger.