ফ্রিল্যান্সারদের কাছে বিশ্বস্ত নাম “আপওয়ার্ক” । Upwork is a Trusted Name for Freelancers
ফ্রিল্যান্সারদের কাছে বিশ্বস্ত নাম “আপওয়ার্ক” । Upwork is a Trusted Name for Freelancers
আপনি
কম্পিউটারে কিছু কিছু কাজ জানেন ! বা অনলাইনে ঘাটাঘাটি করতে-তো পারেন-ই,
তবে কেন এই ঘাটাঘাটি দিয়ে টাকা ইনকাম নয়? এই টিপাটিপি নিয়ম মেনে আপওয়ার্ক (upwork)
মার্কেটপ্লেসে করুন; এই ধরুন লেখালেখি, কিছু ডিজাইন তৈরি, ছবি এডিটিং, লগো
তৈরি, ফেইসবুক চালানো, ইউটিউব চ্যানেল তৈরি ইত্যাদি ইত্যাদি কত কাজ। এই
সকল কাজ করে আপনি সহজেই হাজার হাজার ডলার আয় করতে পারবেন ঘরে বসেই। আর এই
আয় করার অন্যতম বিশ্বস্ত রাস্তার নাম আপওয়ার্ক (upwork)। আজ আপওয়ার্ক (upwork) সম্পর্কে তথ্যভিত্তিক বিস্তারিত জানানোর চেষ্টা করব (ইনশাআল্লাহ্)।
ফ্রিল্যান্সারদের কাছে বিশ্বস্ত নাম “আপওয়ার্ক” (Upwork is a Trusted Name for Freelancers)
যা যা জানতে পারবেন---
- আপওয়ার্ক (upwork) এর ইতিহাস বা পটভুমি।
- একাউন্ট তৈরি ও প্রোফাইল সাজানো।
- আপওয়ার্ক (upwork) কভার লেটার তৈরি।
- এখানে অর্থ উত্তোলণ পদ্ধতি।
- আপওয়ার্ক (upwork) একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভবনা ও করণীয়।
- আপওয়ার্ক (upwork) নিয়ে সমালোচনা।
আপওয়ার্ক (upwork) এর ইতিহাস বা পটভুমি:
এটি একটি আন্তর্জাতিক মানের মার্কেটপ্লেস (Marketplace)। এটি বিশ্বের প্রথম সারির মার্কেটপ্লেসের মধ্যে অন্যতম। ইতিমধ্যে সারাবিশ্বের ফ্রিল্যান্সারদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম আপওয়ার্ক (upwork)। এর প্রধান উদ্দেশ্য হলো দূরবর্তী কর্মীদের কাজের সুযোগ করে দেওয়া।
যার পূর্ব নাম ‘ওডেক্স’।
প্রতিষ্ঠাকাল ও স্থান: ২০০৩, ক্যাম্পবেল, ক্যালিফের্নিয়া।
প্রতিষ্ঠাতা: ওডিসিস সাটালোস স্ট্র্যাটিস কারাম্যানলাকিস।
সদর দপ্তর: রেডউড সিটি, ক্যালিফের্নিয়া।
প্রতিষ্ঠানের ধরন: প্রাইভেট।
যেখানে
প্রতিদিন প্রায় সব ক্যাটাগরীর হাজার হাজার চাকরি পোস্ট করা হয় এবং হাজার
হাজার বিড জমা হয়। বর্তমানে এখানে একসাথে প্রায় ৫ লাখের অধিক কাজ রয়েছে এবং
বিশ্বের ১ কোটিরওবেশি ফ্রিল্যান্সার কাজ করছেন। এখানে প্রতিটি প্রজেক্টের
জন্য ‘চুক্তিভিক্তিক এককালিন পরিশোধ’ ও ‘প্রতি ঘন্টা কাজের জন্য পরিশোধ’
উভয় ব্যবস্থায় রয়েছে। বায়ার এবং ফ্রিল্যান্সাররা চুক্তির মাধ্যমে কাজ করে
থাকেন। আপওয়ার্ক (upwork)
মার্কেটপ্লেসটি বায়ার এবং ফ্রিল্যান্সার উভয়পক্ষ থেকেই নির্দিষ্ট হারে
অর্থ প্রাপ্তীর মাধ্যমে কোটি কোটি ডলার আয় করছে। নামকরা এই প্রতিষ্ঠানটির
রয়েছে দক্ষ ও পরিশ্রমী শত শত কর্মী। আপওয়ার্ক (upwork) মার্কেটপ্লেসটির মাধ্যমে একজন বায়ার একসাথে অনেকজন কর্মীকে নিয়োগ দিতে পারেন। কাজের পরিস্থিতির খোঁজ-খবর নেওয়ার জন্য ‘টাইম এনালাইজার বা সময় প্রক্ষেপক’ সফ্টওয়্যার ব্যবহার করে থাকে। যা দিয়ে একজন ক্রেতা কর্মীর সার্বক্ষণিক খবর পেয়ে থাকেন। আর এজন্যই ফ্রিল্যান্সারদের কাছে বিশ্বস্ত নাম “আপওয়ার্ক” (Upwork is a Trusted Name for Freelancers)
আপওয়ার্ক (upwork) এ একাউন্ট তৈরি ও প্রোফাইল সাজানো :
আপনারা
যারা অনলাইনে বিভিন্ন ধরনের একাউন্ট খুলে ব্যবহার করেন, প্রায় সব ধরনের
একাউন্ট খুলতে একই সিস্টেম ব্যবহার করতে হয়। অর্থ্যাৎ আপনি প্রথমে সাইন আপ
অথবা রেজিস্ট্রেশন এ ক্লিক করে তারপর ঐই সাইটের চাহিদামত মেইল আইডি দিতে
হয়, তারপর পাসওয়ার্ড ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করতে হয়, আপওয়ার্কেও (upwork) একই সিস্টেমে একাউন্ট তৈরি করতে হয়।
এখানের মূল কাজটি হচ্ছে একাউন্ট তৈরি হওয়ার পর প্রোফাইলটাকে গুছিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো। সেটাই প্রথমে জেনে নিব:
- ছবি (picture) : নিজের কাছে ভাল লাগে এমন হাস্যজ্বল, স্মার্ট, পজেটিভ লুকিং ছবি আপওয়ার্ক (upwork) এ আপলোড করুন। অবশ্যই আপনার সম্পূর্ণ চেহারা যেনো স্পষ্ট সামনে থেকে দেখা যায়।
- সংক্ষিপ্ত বিবরণ (overview) : আপওয়ার্ক (upwork) এর ওভারভিউতে আপনার সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ গুছিয়ে তুলে ধরুন। যেনো বায়ার আপনার ওভারভিউ পড়ে আপনার সম্পর্কে সুস্পষ্ট ধারনা পেয়ে যায় এবং সেটা পজেটিভ ধারণা। এই বক্সে কত ক্যারেক্টারের বিবরণ লিখা যাবে তা দেওয়া থাকে।
- ঘন্টা প্রতি কাজের মজুরি (hourly rate) : আপওয়ার্ক (upwork) এ আপনি প্রতি ঘন্টায় কাজ করে কত ডলার পারিশ্রমিক পেতে আগ্রহী তা লিখুন। আপনি নতুন হলে কমপক্ষে ৩ ডলার লিখুন। খেয়াল রাখতে হবে খুব কম দিলে বায়ার আপনাকে এ্যভয়েড করবে আবার বেশি লিখলেও প্রতিযোগিতার বাজারে কাজ পাবেন না। আমার পরামর্শ ৩-৫ ডলার লিখুন।
- দক্ষতা তালিকা (skills list) : আপওয়ার্ক (upwork) এর skills list এ আপনার যে যে কাজের উপর দক্ষতা রয়েছে সেইসব কাজ রিলেটেড স্কিল লিস্ট এ্যড করুন। পারেন না বা অল্প পারেন, এমন কিছু ভুলেও এ্যড করবেন না।
- পরীক্ষা (skills test) : প্রোফাইলের এই অংশে আপনি যে যে স্কিল যুক্ত করেছেন তা থেকে যেগুলো খুব বেশি ভাল পারেন সেগুলোর স্কিল টেস্ট দিয়ে দিন। স্কিল টেস্টের মাধ্যমে আপওয়ার্ক (upwork) এর বায়াররা আপনার অভিজ্ঞতার অনুমান পাবে। অবশ্যই স্কিল টেস্টে ভাল স্কোর থাকতে হবে। শংকা থাকলে কিছুদিন দেরি করে গুগল থেকে এ সম্বন্ধে ভাল ভাবে জেনে দিন।
- পোর্টফলিও (portfolio) : আপওয়ার্ক (upwork) এ কাজ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটি। আপনি যে যে কাজে দক্ষ তার পোর্টফলিও তৈরি করে এখানে আপলোড করুন। ইমেজ বা পিডিএফ ফাইল। এটা খুব সহজ, আপনি যখন কোনো কাজ করবেন, ধরুন ফেইসবুকে একাউন্ট খুলছেন, প্রতিটি ধাপে ধাপে স্ক্রিনশর্ট নিয়ে রাখুন, এগুলো এখানে আপলোড করে দিন। এছাড়াও এখানে কয়েক এমবি’র ভিডিও আপলোড করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতা (education certificate) : আপওয়ার্ক (upwork) এ কাজ পেতে একাডেমিক যোগ্যতার তেমন প্রয়োজন পড়ে না, তবে আমার পরামর্শ ভাল যোগ্যতা থাকলে লিখে রাখুন, ব্যক্তিত্ব বাড়বে।
- কাজের অভিজ্ঞতা (employee history) : কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই উল্লেখ করুন এবং সার্টিফিকেশন এ্যড করে দিন। কারন অভিজ্ঞতা রয়েছে এমন ফ্রিল্যান্সাররা দ্রুত কাজ পেয়ে যায়। আপনার এক্সট্রা কাজের যোগ্যতা বা দক্ষতা থাকলে যুক্ত করে রাখুন, যেমন: সোশাল ওয়ার্ক, পেইন্টিং, ভ্রমণ অভিজ্ঞতা ইত্যাদি।
সতর্কতা : কোনো অবস্থাতেই আপওয়ার্ক (upwork)
এ প্রোফাইল সাজাতে মিথ্যা তথ্য দিবেন না। ইংরেজি কম পারলে উল্লেখ করুন।
প্রোফাইল তৈরি নিয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে, দেখে নিতে পারেন। হেল্প
লাগলে কমেন্ট বক্সে লিখুন, দ্রুত সমাধান পাবেন।
আপওয়ার্ক (upwork) এ কভার লেটার যেভাবে লিখবেন :
প্রথমেই
নজর দিবেন ক্লায়েন্ট ছোট না বড় বিবরণে পোস্ট করেছে। যদি বড় হয় আপনিও বড়
দেওয়ার চেষ্টা করবেন আর সংক্ষিপ্ত হলে আপনিও সংক্ষিপ্ত করবেন। ১ম বাক্যটা
শ্রুতি মধুর সম্বোধন দিয়ে শুরু করুন। তাকে বস হিসেবে সম্মান দিন। hi, hello
বা নাম ধরেও সম্বোধন করতে পারেন। তারপর আপওয়ার্ক (upwork) এর
মাধ্যমে আপনি কেন এই কাজটি অন্যদের চেয়ে ভাল এবং দ্রুত করে দিতে পারবেন সেই
বিষয়টি তাঁকে বুঝিয়ে দিন। অর্থ্যাৎ বায়ার কাজ করার জন্য যেমন কর্মী
খুঁজছেন, আপনিই যে সেই ব্যক্তি সেটা তাকে বিশ্বাস করান। আপনি তাঁকে জানিয়ে
দিন যে, আমি তোমার জন্য বেশি সময় দিতে রাজি আছি, প্রয়োজনে অতিরিক্ত সময়ও
দিব।
আপওয়ার্ক (upwork)এ অর্থ উত্তোলণ পদ্ধতি :
অন্যান্য মার্কেটপ্লেস (Marketplace) এর মতো আপওয়ার্ক (upwork)
থেকেও কয়েকটি পদ্ধতিতে অর্থ উত্তোলণ করতে পারবেন। পেওনিয়ার মাস্টারকার্ড,
মানিবুকার্স, ওয়ার ট্রান্সফার, ব্যাংক একাউন্টের মাধ্যমে সহজেই আয়কৃত অর্থ
নিজের কাছে আনা য়ায়। এছাড়াও এ সকলের কোনটিই যদি কারো না থাকে, তবুও কারো
চিন্তার কারন নেই। আপওয়ার্ক (upwork) থেকে আপনার অর্থ উত্তোলণের জন্য অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইনের মাধ্যমে খুব কম খরচে আপনার পছন্দমত জায়গায় এনে দিবে। যেমন: স্ক্রিল, ট্রান্সফারওয়াইজ।
একাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভবনা ও করণীয় :
- আপওয়ার্ক (upwork) এ একই নামে একাধিক আইড খুললে একাউন্ট সাসপেন্ড হবে, এটি করবেন না।
- আপনার একাউন্ট ভেরিফিকেশনে ঝামেলা হলে সাসপেন্ড হবে, সতর্কতার সাথে লগ ইন ও লগ আউট করুন।
- বায়ারদের সাথে খারাপ আচরণ করলে আপওয়ার্ক (upwork) আপনার একাউন্ট সাসপেন্ড করে দিবে, তাই ভাল ব্যবহার করুন।
- প্রতিদিন অনেক বিড করলেন কিন্তু কাজ পেলেন না, আবার আপনার প্রোফাইলের সাথে বিড করা কাজের মিল না হলে তাতেও আপওয়ার্ক (upwork) আপনার একাউন্ট সাসপেন্ড করবে, তাই যে কাজের জন্য প্রোফাইল সেই কাজের বিড করুন এবং দিনে ২-৩টির বেশি বিড করবেন না।
- কারো আইডি কপি করে চালালে একাউন্ট বন্ধ হয়ে যাবে, বিরত থাকুন এমন প্রতারণা থেকে।
- আপনি আপওয়ার্ক (upwork) এর টার্মস এন্ড কন্ডিশন ব্রেক করলে সাসপেন্ড এ পড়বেন। তাদের শর্তগুলো পড়ে নিন এবং সতর্কতা অবলম্বন করুন।
ফ্রিল্যান্সারদের কাছে বিশ্বস্ত নাম “আপওয়ার্ক” (Upwork is a Trusted Name for Freelancers) তবুও প্রতিষ্ঠানটির সমালোচনা করেছেন অনেকে।
আপওয়ার্ক (upwork) নিয়ে সমালোচনা :
যত ভাল কিছুই হোক না কেন, সমালোচনা থাকবেই। আর সমালোচকরা হচ্ছে সাফল্যের এক একটা সিঁড়ি। আপওয়ার্ক (upwork) নিয়ে ব্যতয় হচ্ছে, আপওয়ার্ক (upwork)
টিম প্রতি ১০ মিনিট পরপর একজন ফ্রিল্যান্সারের কাজের তদারকি স্বরুপ
স্ক্রীন শর্ট নিয়ে থাকে, যেখানে সেই কর্মী বা কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস
হওয়ার সম্ভবনার কথা বলা হয়েছে।
সম্মানিত পাঠক আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলুন ফ্রিল্যান্সিং (Freelancing) এর মাধ্যমে। আর সেজন্য অন্যতম বড় প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক (upwork)।
আশা করছি লেখাটি থেকে পরিষ্কার ধারনা পেয়েছেন। অসঙ্গতি বর্জন করুন,
মন্তব্য পরামর্শ লিখুন আর শেয়ার করে নিজে জেনে অন্যকে জানার সুযোগ করে দিন,
কেন ফ্রিল্যান্সারদের কাছে বিশ্বস্ত নাম “আপওয়ার্ক” (Upwork is a Trusted Name for Freelancers)।




No comments